যুক্তরাষ্ট্রের হামলার ‘আরও শক্তিশালী’ জবাব দেয়ার হুঁশিয়ারি আইআরজিসির
যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে ‘আগের চেয়েও শক্তিশালী’ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেন মহিব্বি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।