তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু

থাই রাজকুমারী বজ্রকিতিয়ভা
থাই রাজকুমারী বজ্রকিতিয়ভা | ছবি: সংগৃহীত
0

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়ভা নরেন্দ্র দেব্যবতী মারা গেছেন। স্থানীয় সময় আজ (শুক্রবার, ১২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজপ্রাসাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের ব্যায়াম করানোর সময় বজ্রকিতিয়ভা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তীব্র অনিয়মিত হৃদস্পন্দনের ফলে এমনটা হয়েছিল।

আরও পড়ুন:

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসাসেবা প্রদান করলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি মারা যান।

রাজপ্রাসাদ জানিয়েছে, রাজকুমারী বজ্রকিতিয়ভার জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে সরকার জাতীয় শোক ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এফএস