চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে দেয়া এই জবাবে মূলত দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইরনা বলছে, তেহরানের দেয়া প্রতিক্রিয়ায় ‘যুদ্ধ বন্ধ করা’ এবং পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা’ নিশ্চিত করার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
এর আগে গত সপ্তাহে পাকিস্তান নিশ্চিত করেছিল যে তারা মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের আনুষ্ঠানিক অবস্থান সংবলিত বার্তাটি হাতে পেয়েছে। এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে এ অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা।