প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি প্রস্তাবের পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম পর্যায়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা ও সংঘাত অবসানের ওপর জোর দেয়া হবে। ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।
পাকিস্তান এখন এই জবাব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান কী এবং এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কেমন হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই জবাবের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধের পরবর্তী পদক্ষেপ।





