ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, তেহরানের এই ১৪ দফার মধ্যে রয়েছে—ইরানের ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া। এছাড়া লেবাননে ইসরাইলি অভিযানসহ এই অঞ্চলের সব ধরনের শত্রুতা বন্ধের শর্তও দেয়া হয়েছে এই প্রস্তাবে।
গত সপ্তাহে ইরানের দেয়া আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরও দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে এবং তিন সপ্তাহ আগে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখন পর্যন্ত কার্যকর রয়েছে।
এদিকে আজ (রোববার, ৩ মে) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে এ নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমান দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারের শান্তি আলোচনার প্রক্রিয়াতেও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



