
হরমুজ খুলে দিতে ইরানকে জার্মানির আহ্বান
টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। এএফপি-র বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। এতে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু সমাধানের দাবি জানানো হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের দেয়া ৯ দফার একটি পরিকল্পনার জবাবে তেহরান এই পাল্টা প্রস্তাব দিলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত ওপেক প্লাসের
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’ আগামী জুন মাসের জন্য তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকতে পারে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের লুটের মহোৎসব; গয়না থেকে ছবি—বাদ যাচ্ছে না কিছুই
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বেপরোয়া লুটপাট থামানো যাচ্ছে না। জ্যেষ্ঠ কমান্ডারদের কঠোর সতর্কতা সত্ত্বেও দেশটির সেনারা লেবাননের বিভিন্ন এলাকায় এ অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এক রিজার্ভিস্ট সেনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি আইডিএফের
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই যোদ্ধা ইসরাইলি সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে তেল আবিব। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের হিড়িক; পাঠানো হচ্ছে বিপুল রসদ
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের আনাগোনা হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে গেছে। আকাশপথে এসব তৎপরতার বড় অংশজুড়ে রয়েছে পণ্যবাহী বিশাল বিমান ও মাঝআকাশে জ্বালানি সরবরাহে সক্ষম ‘রিফুয়েলিং’ এয়ারক্রাফট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি হবে মার্কিনদের ‘কবরস্থান’: হুঁশিয়ারি ইরানি সাবেক কমান্ডারের
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপকারী মার্কিন সেনাদের ‘জলদস্যু’ আখ্যা দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি। এক কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেছেন, এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরি ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলকে ১০০ কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরাইলকে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার মূল্যের ১০ হাজার উন্নত প্রিসিশন উইপন কিট (নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র সরঞ্জাম) সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ১১ হাজার ৯০০ কোটি ডলারের মহাপরিকল্পনা ইসরাইলের
আঞ্চলিক হুমকি মোকাবিলা ও আকাশপথে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সামরিক বাহিনী শক্তিশালী করার এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন থেকে এক স্কোয়াড্রন এফ-৩৫ এবং বোয়িং থেকে এক স্কোয়াড্রন এফ-১৫ আইএ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পথ এখন সংকীর্ণ: আইআরজিসি
ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেয়ার পথ সংকীর্ণ হয়ে আসছে বলে মন্তব্য করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড। আধা সরকারি বার্তা সংস্থা ইসনা (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হতে পারে ইরাকের তেল রপ্তানি: উপ-তেলমন্ত্রী
হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটের অবসান হলে মাত্র সাত দিনের মধ্যেই তেল উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরাক। দেশটির উপ-তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ আজ (রোববার, ৩ মে) এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে যাচ্ছে ইরানের সুপার ট্যাঙ্কার
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহারার তোপকে পাশ কাটিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে ইরানের একটি বিশালাকার তেলের ট্যাঙ্কার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) ট্যাঙ্কারটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২২০ মিলিয়ন বা ২২ কোটি ডলার।