৫৯ দিন পর খুলছে তেহরান বিমানবন্দর; শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট

ইরানের তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট বোর্ডে সময়সূচী প্রদর্শিত হচ্ছে
ইরানের তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট বোর্ডে সময়সূচী প্রদর্শিত হচ্ছে | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের বৃহত্তম বিমানবন্দর ‘ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ থেকে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গত সপ্তাহে এটি খুলে দেয়ার পর থেকে ফ্লাইটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রায় ৫৮ দিন বন্ধ থাকার পর ইরানি কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি চালুর ঘোষণা দেয়। দীর্ঘ সময় ফ্লাইট চলাচল স্থগিত থাকায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েছিলেন, যা ব্যবসা-বাণিজ্যে চরম ব্যাঘাত ঘটায় এবং অনেক পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলেছিল।

আরও পড়ুন:

গত ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আকাশপথের যোগাযোগ পুনরায় শুরু হয়। বর্তমানে আটটি দেশি এয়ারলাইনস মদিনা, ইস্তাম্বুল, মাস্কাটসহ চীন ও রাশিয়ার ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে বিমানবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমান ফ্লাইটের সংখ্যা অত্যন্ত নগণ্য।

এএম