মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতা জাহির করতে যিনি প্রতিদিনই কোনো না কোনো দেশকে হুমকি দিতে অভ্যস্ত। এবার নিজ দেশেই ভয়াবহ এক বন্দুক হামলার হাত থেকে রক্ষা পেলেন তিনি ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউজ সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানে ভয়াবহ এ ঘটনা ঘটে।
তবে ওই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, তাকে সরিয়ে নেয়ার সময় মোটেও উদ্বিগ্ন ছিলেন না। কারণ জীবন সম্পর্কে তার বোঝাপড়া আছে। স্থানীয় সময় রোববার সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন এ প্রেসিডেন্ট ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি দেখতে চেয়েছিলাম কি হতে যাচ্ছে। পরে বুঝলাম খারাপ কিছু হতে যাচ্ছে। আমার স্ত্রী অনেক ভয় পেয়েছিল। এমন পরিস্থিতিতে ভয় পাবে না। তবে আমি উদ্বিগ্ন ছিলাম না। আমি জীবনকে বুঝি । আমরা একটি উন্মত্ত পৃথিবীতে বাস করছি।’
আরও পড়ুন:
এদিকে, সাক্ষাৎকারের সময় সাংবাদিক যখন কারো নাম উল্লেখ করে অভিযুক্ত হামলাকারী অ্যালেনের লেখায় পেডোফাইল, ধর্ষক এবং বিশ্বাসঘাতক শব্দগুলো নিয়ে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। এ সময় তিনি সাংবাদিককে বলেন, এ ধরনের প্রশ্নের জন্য তার লজ্জা পাওয়া উচিত।
এদিকে, সিবিএস নিউজ ও অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম একটি নথির কথা উল্লেখ করেছে যা অ্যালেন তার ভাইকে পাঠিয়েছিলেন বলে ধারনা করা হচ্ছে। তাতে বলা হয়েছে, বন্দুকধারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদা অনুযায়ী লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন অ্যালেন। তবে সাধারণ অতিথি বা হোটেলের কর্মীরা তার মূল লক্ষ্য না থাকলেও, প্রয়োজনে তাদের ওপরও হামলার পরিকল্পনা ছিলো হামলাকারির।
তবে হামলার আগে পরিবারের কাছে পাঠানো এক চিরকুটে অ্যালেন জানান, তিনি যাদের বিশ্বাস ভেঙ্গেছেন তাদের কাছে ক্ষমা চান। তবে কোনো ধরনের ক্ষমাই তিনি প্রত্যাশা করেন না বলেনও উল্লেখ করেন ওই চিরকুটে। এদিকে, হোয়াইট হাউসে হামলার গ্রেপ্তারকৃত কোল অ্যালেনকে স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করার কথা।





