মেহেরপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মেহেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় শোভন (১৮) ও নয়ন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২২ মে) রাত ৯ টায় মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন মেহেরপুর সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং শোভন মেহেরপুর উপজেলার খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শোভন ও নয়ন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে বন্দর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলা ভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।

পরে তাদের স্থানীয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাকটি জব্দ করা হয়েছে।’

এএইচ