ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে একজন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হওয়া হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। নিহত অপর দুজন হামাসের প্লাটুন কমান্ডার এবং দলটির সামরিক গোয়েন্দা ইউনিটের সদস্য।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়, ওই প্লাটুন কমান্ডার গাজায় ইসরাইলি বাহিনীর ওপর অসংখ্য হামলার নেতৃত্ব দিয়েছেন। তবে এই তিন ব্যক্তি ঠিক কোথায় এবং কখন নিহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ইসরাইলি সেনাবাহিনী প্রকাশ করেনি।





