
ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান; নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর ‘চিরস্থায়ী যুদ্ধের’ কৌশল
গাজার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসকে ‘প্রকৃতপক্ষে নিরস্ত্রীকরণ’ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরাইলের; জানালেন নেতানিয়াহু
গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ শীর্ষক ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরাইলের সেনা প্রত্যাহার, শঙ্কায় ট্রাম্পের চুক্তি
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় অস্ত্র সমর্পণে রাজি হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ফুরফুরে মেজাজে আছেন। তবে গত বৃহস্পতিবারের এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—গাজা থেকে ইসরাইলকে সেনা সরিয়ে নিতে হবে এবং পর্যায়ক্রমে ফিলিস্তিনি প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এই শর্ত নিয়েই ইসরাইলের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় প্রাণহানি ছাড়ালো ৭৩ হাজার; ফিলিস্তিন ও ইসরাইলে ১০০০ দিনের ক্ষত
গাজায় হামাস ও ইসরাইলের মধ্যকার ভয়াবহ যুদ্ধের ১০০০ দিন পূর্ণ হলো। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে গাজা উপত্যকা এখন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১০ অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনি নাগরিকের ভবিষ্যৎ এখনো চরম অনিশ্চয়তার মুখে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু: জাতিসংঘের তদন্ত কমিশন
অবরুদ্ধ গাজায় শিশুদের লক্ষ্য করে চালানো ইসরাইলের হামলা গণহত্যার শামিল। দাবি জাতিসংঘের এক তদন্ত কমিশন। সংস্থাটি বলছে, ইসরাইলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করেছে। গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু। এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় দুজন নিহত হওয়া সত্ত্বেও নতুন যুদ্ধবিরতি বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর রয়েছে বলে জাানিয়েছে জাতিসংঘ।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নতুন সংকট; ইসরাইলে ভোটারদের তোপের মুখে নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগামী শরতের নির্বাচনে নিজের ক্ষমতা ধরে রাখার যে আশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন চুক্তি তা চরম নড়বড়ে করে দিয়েছে। ইসরাইলের লক্ষ্যগুলো অর্জিত হওয়ার অনেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও লেবাননে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়ায় নেতানিয়াহুর সেই দম্ভোক্তি—‘আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি’—এখন একেবারেই ফাঁকা বুলি মনে হচ্ছে।

হামাসের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের
গাজা উপত্যকায় হামাসের অন্যতম শীর্ষ সামরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রায়েদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত কয়েক মাস ধরে গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

হামাসের ১ কমান্ডারসহ ৩ জনকে হত্যার দাবি ইসরাইলের
গাজায় হামাসের ১ কমান্ডারসহ তিন সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধের পর প্রথমবারের মতো গাজায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি মধ্যাঞ্চলে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের বিকল্প হতে পারে গাজার ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটি পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উভয় সংকটে ইরান
উভয় সংকটে ইরান। ইসরাইলের হামলার জবাব দিলে মধ্যপ্রাচ্যে বাড়বে উত্তেজনা। আর জবাব না দিলে প্রকাশ পেতে পারে দুর্বলতা। ইসরাইলের সঙ্গে যুদ্ধে যেতে না চাইলেও প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। পশ্চিমা নেতারাও এখানেই এর শেষ চান।

লেবাননবাসীকে দীর্ঘমেয়াদি যুদ্ধের বিষয়ে সতর্ক নেতানিয়াহুর
লেবাননের সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদি যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এরমধ্যেই বৈরুতের দক্ষিণাঞ্চলে সেনা অভিযানে বাড়ছে হতাহতের সংখ্যা। আইডিএফ'এর হামলায় লেবাননের দক্ষিণ আর পূর্বাঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এরমধ্যেই ইরানের সঙ্গে বাড়ছে ইসরাইলের উত্তেজনা।