আজ (রোববার, ২৬ এপ্রিল) সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস পিঙ্কনি’ থেকে উড্ডয়ন করা একটি হেলিকপ্টারের সাহায্যে এই অভিযান চালানো হয়। জাহাজটিকে আরব সাগরের মাঝপথেই আটকে দেয়া হয়েছে।
সেন্টকম আরও জানিয়েছে, বর্তমানে জাহাজটি মার্কিন নির্দেশ মেনে চলছে এবং সেটিকে পুনরায় ইরানের দিকে ফিরিয়ে নেয়া হচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধ এবং কঠোর কড়াকড়ির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





