নিখোঁজ পাইলটের খোঁজে থাকা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের

মার্কিন ফাইটার জেট
মার্কিন ফাইটার জেট | ছবি: সংগৃহীত
1

নিখোঁজ এক মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যের খোঁজে থাকা একটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। আজ  (রোববার, ৫ এপ্রিল) ইরানি গণমাধ্যম এ খবর জানায়। ভারতীয় দ্য ইকোনোমিক টাইমস এ তথ্য উঠে এসেছে।

‘ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছিল এমন একটি মার্কিন শত্রু বিমান ইসফাহানের দক্ষিণাঞ্চলে ইসলামের যোদ্ধারা ধ্বংস করেছে,’ তাসনিম সংবাদ সংস্থা আইআরজিসির বরাতে জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (রোববার, ৫ এপ্রিল) ভোরে বলেন, ‘ইরানের ভেতরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ আছেন।’ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে এ তথ্য জানান তিনি।

এএম