
হরমুজ প্রণালিতে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজে ড্রোন হামলা
হরমুজ প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। আজ (শনিবার, ৪ এপ্রিল) গার্ডের নৌবাহিনী এক্সে পোস্ট করে এ তথ্য জানিয়েছে। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের মিনাব গার্লস স্কুলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। খবর আল–জাজিরার।

ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু, দাবি ইরানের বিপ্লবী গার্ডের
ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে আজকের হামলার পর ইসরাইলের ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ শুরু হয়েছে।

ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান নিহত
ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি। দেশটির রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।