দণ্ডপ্রাপ্তরা হলেন— দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের রাজন মিয়া, মো. রিফাত, আব্দুর রউফ; সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. আমির হামজা; কালিহাতী উপজেলার পৌলি গ্রামের আল আমিন; দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বিপ্লব মিয়া।
রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।
সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি টেক্সটাইল মিলের অফিস রুমে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়। এছাড়া তারা ওই গৃহবধূর মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।





