রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপে আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালিতে বর্তমান অনিরাপত্তা যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আইনভঙ্গ ও আগ্রাসনের সরাসরি ফল।’
আরও পড়ুন:
ফার্সের উদ্ধৃতি অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের শত্রু ও তাদের মিত্রদের মালিকানাধীন কিংবা তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচল প্রতিরোধ করা একটি আইনগত অধিকার—এ কথা উল্লেখ করেন তিনি।
আরাঘচি আরও জোর দিয়ে বলেন, ‘প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সম্পর্কে অবগত থেকে ইরানের সক্ষম কর্তৃপক্ষ ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করেছে।





