ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার

উপ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াত প্রার্থী
উপ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াত প্রার্থী | ছবি: সংগৃহীত
0

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।

এসময় জেলা জামায়াতের নেতাকর্মী ও ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেয়া শেষে দেলাওয়ার হোসেন বলেন, জয়ী হলে ঠাকুরগাঁও-১ আসনকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ঘোষণা করবো। সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করা হবে।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮জন ভোটার রয়েছেন। উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী থেকে দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে খাদেমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আব্দুল আলীম নিজামী মনোনয়ন সংগ্রহ করেছেন।’

জেআর