কাতার আক্রান্ত হলে ইরানের গ্যাসক্ষেত্রে ‘ভয়াবহ’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, কাতার যদি আক্রান্ত হয় তবে ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি জানান, ইরান যদি ‘বিবেচনাহীনভাবে’ নিরাপরাধ কাতারকে আবারও হামলা চালায়, তখনই ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে পাল্টা আক্রমণ করবে।

ট্রাম্প লিখেছেন, কাতার আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরাইলের সহায়তা বা সম্মতি ছাড়াই এককভাবে সাউথ পার্স গ্যাসক্ষেত্রের ওপর ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’ চালাবে।

আরও পড়ুন:

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন শক্তি ও সক্ষমতা নিয়ে এই গ্যাসক্ষেত্রটি পুরোপুরি উড়িয়ে দেবে, যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’

ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমি এই মাত্রার সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমোদন দিতে চাই না। তবে যদি কাতারের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পুনরায় আক্রান্ত হয়, তবে আমি এ ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করবো না।’

এএম