
বৈশ্বিক সংকটের নিরাপদ আশ্রয় স্বর্ণ; চাহিদার সঙ্গে বাড়ছে দাম
দীর্ঘদিন ধরেই স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের প্রতীক হিসেবে ধরা হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা রাজনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ শেয়ারবাজার ও ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে স্বর্ণে বিনিয়োগ বাড়ায়। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং করোনা মহামারির সময়েও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। সবশেষ কয়েক বছরে সে প্রবণতা আবারও জোরালো হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আগামী ২-৬ মাসে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমারের অস্থিতিশীল অবস্থার কারণে আগামী ২ থেকে ৬ মাসে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের শেষদিনে এ কথা বলেন তিনি।

পশ্চিমা আধিপত্য রুখে দিতে ঐক্যবদ্ধ ব্রিকসের সদস্য দেশগুলো
ভূ-রাজনীতি ও অর্থনীতিতে পশ্চিমা আধিপত্য রুখে দিতে আরও ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন ব্রিকসের সদস্য দেশগুলোর নেতারা। গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন থামাতে জোটগতভাবে চাপ নিশ্চিত করা দরকার বলেও প্রস্তাব রেখেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর পশ্চিমা আধিপত্যের বাইরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিজেদের মধ্যে শস্য বিনিময় বাড়ানোর উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ছয় দিনের ইউরোপ সফরে শি জিনপিং
ইউরোপীয় ইউনিয়ন যখন চীনের সাথে ইউরোপের দেশগুলোর চলমান বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক এমন পরিস্থিতিতে ছয় দিনের ইউরোপ সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল রোববার (৫মে) বিকেলে ফ্রান্সে পৌছে সফর শুরু করেন তিনি।

হরমুজ প্রণালীতে প্রভাব দেখাচ্ছে ইরান
ইসরাইলের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে আধিপত্যের জানান দিচ্ছে ইরান। এরইমধ্যে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটটি থেকে একটি ইসরাইলি মালিকানাধীন জাহাজও কব্জা করেছে দেশটি। এতে পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধলে বিশ্ব বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক সংকট আরও ঘণীভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।