বেলজিয়ামের ব্রাসেলস থেকে এলিয়াহ ম্যাগনিয় বলেন, ‘আমার মনে হয় এটি খুবই কঠিন সময়, কারণ যুক্তরাষ্ট্র এত দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইরান ও তাদের মিত্রদের এমন প্রতিক্রিয়া ধারনা করেনি।’
ম্যাগনিয়ের আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে এমন মাত্রার ক্ষয়ক্ষতি হবে এটিও ওয়াশিংটনের প্রত্যাশায় ছিল না।’
আরও পড়ুন:
একইভাবে হরমুজ প্রণালি ঘিরে ইরানের প্রতিক্রিয়ার ব্যাপ্তিও কতটা হতে পারে সেটাও যুক্তরাষ্ট্র ধারণা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘লেবানন থেকে হিজবুল্লাহর হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। আসলে যে পক্ষ আগে পিছু হটবে, তাকেই পরাজিত হিসেবে দেখা হবে। ট্রাম্প তা চান না, তবে নিজ দেশের মানুষের থেকেও তিনি চাপের মুখেও রয়েছেন।’





