
ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের প্রাচীন ঐতিহ্য ধ্বংস
দক্ষিণ লেবাননের প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থানগুলো গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। বন্দর নগরী টায়ারে ইউনেস্কোর তালিকাভুক্ত পাঁচ হাজার বছরের প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপনা ধ্বংস হয়ে গেছে ইসরাইলি হামলায়। এছাড়া গুড়িয়ে দেয়া হয়েছে মুসলিম ও খ্রিস্টানদের তীর্থস্থানসহ প্রাচীন বাজার ও শত বছরের পুরনো সীমান্ত শহর।

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যে দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার শুরু হতে পারে।

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতির আলোচনা রোমে; দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে চাপ বৈরুতের
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে আলোচনা আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার রোমের মার্কিন দূতাবাসে এই বৈঠক শুরু হয়। দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে অগ্রগতির আশায় রয়েছে বৈরুত। তবে দ্রুত সমাধানের সম্ভাবনা নিয়ে কারও মধ্যে তেমন আশাবাদ নেই। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা’, বলছেন লেবাননের বিশ্লেষকরা
লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত গ্রামগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দাবি নাকচ করে দিয়েছে। নেতানিয়াহু ফক্স নিউজের একটি অনুষ্ঠানে বলেছিলেন, লেবাননের কিছু খ্রিষ্টান গ্রাম ইসরাইলের সাথে যুক্ত হতে চেয়েছে। কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলের ১৫টি খ্রিষ্টান গ্রামের কর্মকর্তারা এক বিবৃতিতে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে দ্রুত হামলার হুমকি ইসরাইলের সেনাপ্রধানের
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে দ্রুত হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। লেবাননের দক্ষিণাঞ্চলের অধিকৃত এলাকায় সেনাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংঘাত কমতেই দক্ষিণ লেবাননে ফিরছেন ৪ লাখ মানুষ
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার চার মাসব্যাপী সংঘাত কিছুটা থিতিয়ে আসায় দক্ষিণ লেবাননের প্রায় ৪ লাখ বাস্তুচ্যুত মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। লেবাননের সামাজিক বিষয়কমন্ত্রী হানিন এল সায়েদ মঙ্গলবার জানিয়েছেন, আগামী এক সপ্তাহে আরও বহু মানুষ নিজ এলাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গৃহযুদ্ধের আশঙ্কায় লেবানন; ইসরাইলি চুক্তির বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকদের সংশয়
ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক নিরাপত্তা চুক্তিটি যুদ্ধের অবসানের চেয়ে একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থাকেই বেশি উসকে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। এই চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত হিসেবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে জুড়ে দেয়া হয়েছে—যা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব একটি শর্ত। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইসরাইলের সঙ্গে কাঠামো চুক্তি পার্লামেন্টে 'পাশ হবে না’— লেবাননের স্পিকারের
ইসরাইলের সঙ্গে হওয়া কাঠামো চুক্তিটি পার্লামেন্টে কিছুতেই 'পাশ হবে না' বলে সাফ জানিয়ে দিলেন লেবাননের স্পিকার নাবিহ বেরি। এদিকে, চুক্তির পরও দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গতকাল (রোববার, ২৮ জুন) হিজবুল্লাহর ৬০০ থেকে ৫৬-ফুট দীর্ঘ সুড়ঙ্গে থাকা অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করছে তেল-আবিব।

লেবানন চুক্তি ‘মেনে চলার’ ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের
লেবাননের সঙ্গে স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তিকে ‘ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইসরাইলি সেনাপ্রধান জেনারেল এয়াল জামির। এই চুক্তির প্রতি ইসরাইল সম্মান জানাবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন চুক্তি নিয়ে নতুন বিতর্ক, নেতানিয়াহুর বিস্ফোরক দাবিতে তোলপাড়
যুক্তরাষ্ট্রে হওয়া নিরাপত্তা চুক্তির মাধ্যমে খোদ লেবাননই তাদের দক্ষিণাঞ্চলের দখল ধরে রাখতে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন নেতানিয়াহু। যা ইসরাইলের জন্য অন্যতম বিজয় এবং ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবেও আখ্যা দেন তিনি। এদিকে, দক্ষিণ লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শনিবারের হামলায় একজন নিহতের খবর খবর পাওয়া গেছে। এ অবস্থায় ‘ইসরাইল-লেবানন চুক্তি আত্মসমর্পণের সামিল’ আখ্যা দিয়ে এটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

সিরিয়ার বাফার জোন ও দক্ষিণ লেবাননে অভিযান; হিজবুল্লাহ সদস্যদের হত্যার দাবি ইসরাইলের
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তা বলয় এবং দক্ষিণ লেবাননে পৃথক অভিযান চালিয়ে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গতকাল শনিবার এই অভিযানগুলো চালানো হয়।

ওয়াশিংটন চুক্তিকে ‘বাতিল’ ঘোষণা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
লেবানন ও ইসরাইলের মধ্যে সই হওয়া যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম শনিবার এক বিবৃতিতে এই চুক্তিকে ইসরাইলের কাছে ‘আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক এই সমঝোতা স্বাক্ষরের একদিন পরই এমন কঠোর অবস্থান জানালো হিজবুল্লাহ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।