আইইএর নির্বাহী পরিচালকের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে তারা বলেন, ‘জিসেভেন সদস্যরা আলোচনায় উত্থাপিত সুপারিশগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।’ নীতিগতভাবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় পদক্ষেপের মধ্যে কৌশলগত মজুত ব্যবহার করার ক্ষেত্রেও সমর্থন জানানো হয়।
আরও পড়ুন:
তারা জানান, জি সেভেনের ভেতরে, আইইএর সদস্যদেশগুলোর সঙ্গে এবং এর বাইরেও সমন্বয় চলছে।আইইএর সদস্যদেশগুলোর কাছে বর্তমানে সরকারি জরুরি মজুত হিসেবে ১২০ কোটি ব্যারেলের বেশি তেল রয়েছে। সরকার-নির্ধারিত শিল্প মজুত হিসেবে আরও প্রায় ৬০ কোটি ব্যারেল তেল রয়েছে। ১৯৭৩ সালের তেল সংকটের পর বড় ধরনের সরবরাহ বিঘ্নে সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে প্যারিসভিত্তিক আইইএ গঠিত হয়।





