মধ্যপ্রাচ্য যুদ্ধ
যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি; শেলের মুনাফা বাড়লো ১৯ শতাংশ

যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি; শেলের মুনাফা বাড়লো ১৯ শতাংশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রকারে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ‘শেল’-এর নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫৬৯ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৮ কোটি ডলার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলি হামলা

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বাতুলিয়েহর একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য উত্তেজনা: পোপের শান্তির আহ্বানে সুর মেলালেন দুই প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য উত্তেজনা: পোপের শান্তির আহ্বানে সুর মেলালেন দুই প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শান্তির আহ্বান জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। পোপ লিওর শান্তি, ন্যায়বিচার ও শৃঙ্খলার আহ্বানকে সমর্থন জানিয়েছেন মালয়েশিয়া ও অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বলেন, সহিংসতা নয়—সংলাপই হতে পারে একমাত্র সমাধান।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর্থিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর্থিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস। তিনি এ সংঘাতের ফলে বাজারে ব্যবস্থাগত চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কাও করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে জেতাতে ইসরাইলের পাশে উগান্ডা

ইরান যুদ্ধে জেতাতে ইসরাইলের পাশে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখা দিলে দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।

যুদ্ধে মধ্যপ্রাচ্যের যেসব গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ‘মারাত্মক’ ক্ষতিগ্রস্ত

যুদ্ধে মধ্যপ্রাচ্যের যেসব গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ‘মারাত্মক’ ক্ষতিগ্রস্ত

ইরানের দফায় দফায় হামলায় কাতারের প্রধান গ্যাস স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এই ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে রপ্তানি ব্যাহত, ফ্লাইট বাতিলের ঝুঁকি

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে রপ্তানি ব্যাহত, ফ্লাইট বাতিলের ঝুঁকি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এখন সরাসরি পড়ছে বাংলাদেশের বাণিজ্য খাতে। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের কার্গো ভিলেজে জমে আছে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য। সময়মতো পণ্য পাঠাতে না পারায় বাড়ছে অর্ডার বাতিলের ঝুঁকি, আর ভাড়া বাড়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

উপসাগরজুড়ে বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদার ইরানের, পাল্টা আক্রমণ অব্যাহত যুক্তরাষ্ট্র–ইসরাইলের

উপসাগরজুড়ে বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদার ইরানের, পাল্টা আক্রমণ অব্যাহত যুক্তরাষ্ট্র–ইসরাইলের

মধ্যপ্রাচ্যে চলমান ১২ দিনের যুদ্ধে গতকাল (বুধবার, ১১ মার্চ)  উপসাগরীয় অঞ্চলে বেসামরিক অবকাঠামো ও পরিবহন নেটওয়ার্কে হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজে হামলা এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন দফায় বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন স্থাপনায়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

তেলের দামে উল্লম্ফন মোকাবিলায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে প্রস্তুত জি সেভেন

তেলের দামে উল্লম্ফন মোকাবিলায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে প্রস্তুত জি সেভেন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ায় পরিস্থিতি মোকাবিলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)–এর সঙ্গে সমন্বয় করে ‘সব প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জি সেভেনের জ্বালানি মন্ত্রীরা।

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা ‘আত্মরক্ষার বৈধ পদক্ষেপ’: ইরান

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা ‘আত্মরক্ষার বৈধ পদক্ষেপ’: ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা চলমান যুদ্ধের জবাব এবং এটি আত্মরক্ষার বৈধ অধিকার—এমনটাই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকিতে ফেলতে পারে: আইএমএফ প্রধান

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকিতে ফেলতে পারে: আইএমএফ প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে। তুরস্কের ইংরেজি দৈনিক সংবাদপত্র ডেইলি সাবাহর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।