মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আলোচনা

পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট
পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ‘নেতারা মধ্যপ্রাচ্যে বিপজ্জনকভাবে অবনতিশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন, যা ইরান ও আরব দেশগুলোর জন্য গুরুতর পরিণতি বয়ে আনছে।’

সেখানে আরও বলা হয়, পুতিন সংঘাতের বিস্তার বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

এএম