
এশিয়ায় বাড়তি সরবরাহে দরপতন, ব্রেন্ট ক্রুড ১০৩ ডলারে
এশিয়ার দেশগুলোতে বিকল্প উপায়ে অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে এ জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ঘাটতির শঙ্কা কিছুটা কমে আসায় আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) তেলের দাম কমেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সৌদি তেল পাইপলাইন বন্ধ; বাজারে নতুন ধাক্কার শঙ্কা
হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সরবরাহসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধের কারণে আগে থেকেই অস্থির বাজারে এতে জ্বালানি তেল, পেট্রোল, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ছায়াযুদ্ধ পেরিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান; তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার শঙ্কা
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ পেরিয়ে এখন সরাসরি ও মুখোমুখি জলপথের লড়াইয়ে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমান উপসাগরে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের সংঘাতকে এক বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি খুলতে আলোচনায় কাতারের উদ্যোগ, কমলো তেলের দাম
হরমুজ প্রণালি ফের চালুর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন এমন খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো কমেছে। হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলার নতুন খবর থাকা সত্ত্বেও দাম কমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়েল প্রাইস ও আশ-শারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়লো তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরার।

হরমুজ প্রণালি খোলার আশায় কমলো বিশ্ববাজারে তেলের দাম
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে বৃহত্তর আলোচনার পথ সুগম করতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে অস্থায়ী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান ও উপসাগরীয় দেশগুলো। এমন ইঙ্গিতের প্রেক্ষাপটে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর, বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ৩ আগস্ট) ৫ শতাংশ কমে অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

হরমুজ ও লোহিত সাগরে উত্তেজনা; জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ
হরমুজ প্রণালি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করা দুটি জাহাজকে থামানোর দাবি করেছে ইরান। এর পরপরই গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। চলতি সপ্তাহে ভূমধ্যসাগরের একটি মিসরীয় বন্দরে জাহাজে ড্রোন হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছিল, ইরানের এই পদক্ষেপ তাকে আরও ঘনীভূত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের পক্ষে মাত্র এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক; সংকটে ট্রাম্প
পাঁচ মাস ধরে চলা ইরান যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি তিনজন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন এই যুদ্ধকে সমর্থন করছেন। এই সংঘাত শুরুর প্রাথমিক দিনগুলোর পর থেকে এটিই সর্বনিম্ন সমর্থনের হার। জরিপে অংশ নেয়া বেশির ভাগ মানুষ মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার করে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টানা পঞ্চম দিনে ঊর্ধ্বমুখী তেলের দাম, এক মাসের সর্বোচ্চে ব্রেন্ট
টানা পঞ্চম দিনের মতো বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত সরবরাহে ব্যাঘাত ঘটানোর আশঙ্কা তৈরি করায় বৃহস্পতিবার তেলের দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা; ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম
হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ফলে যে তেল সংকট এত দিন এড়ানো গিয়েছিল, তা আসন্ন বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা। এটি কি আরেকবার মিথ্যা আশঙ্কা? আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া বৈরিতা কোন দিকে গড়ায় এবং বিশ্বের বৃহত্তম তেল ভোক্তা চীনের চাহিদা কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। বিশ্লেষকেরা বলছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার (১২৯ সিঙ্গাপুরি ডলার) ছাড়িয়ে যেতে পারে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-হুথি হুমকিতে জ্বালানি সংকটের শঙ্কা; তেলের দাম বাড়লো ১ শতাংশের বেশি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়া এবং লোহিত সাগরের তেল সরবরাহ পথ বন্ধ করতে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে ইরানের নির্দেশ দেয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর জেরেই জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।