টানা সাত দিনের বেশি ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান

ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে
ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে | ছবি: সংগৃহীত
0

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইরানে টানা ১৬৮ ঘণ্টা, অর্থাৎ সাত দিনের বেশি সময় ধরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।

দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ও বার্তা সেবার বাইরে তথ্যপ্রবাহ সীমিত করতে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে।

আরও পড়ুন:

গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) তেহরানের কেন্দ্রস্থলে বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য ও শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হওয়ার পরপরই দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল।

নেটব্লকস জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক সময়ের চেয়ে নেমে ১ শতাংশেরও নিচে রয়েছে।

এএম