
সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি, রিয়ালের ধস ও ইন্টারনেট ব্ল্যাকআউটে বিপর্যস্ত ইরান
যুক্তরাষ্ট্রের হুমকিতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে পণ্য আমদানির ক্ষেত্রে গভর্নরদের ক্ষমতায়ন করেছে ইরান সরকার। বৈদেশিক মুদ্রা ছাড়াই নিত্যপণ্য আমদানি করতে পারবেন তারা। এদিকে, ৩ সপ্তাহ ধরে দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউটে হতাশায় ভুগছেন ইরানের অনলাইন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। প্রবাসী ইরানিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিকে, মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান কমেছে ব্যাপক আকারে।

জুলাই স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল
জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে জুলাই স্মরণে ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে প্রাথমিক ব্যাখ্যার রিপোর্ট আজ: আইসিটি উপদেষ্টা
ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে প্রাথমিক ব্যাখ্যার রিপোর্ট আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ (সোমবার, ১২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।