লাহোরের আকাশে উড়ে বেড়াচ্ছে রঙ বেরঙের ঘুড়ি। বসন্তকে বরণ করে নিতে অনেকে পরিবারসহ মেতে উঠেছে এই ঘুড়ি উৎসবে। যেন বসন্তের আগমনী সুর বেজে উঠেছে সবার মনে।
প্রায় দুই দশক ধরে নিষেধাজ্ঞা থাকায় নতুন প্রজন্ম এ উৎসব চিনেছে কেবল ছবি আর গল্পের মাধ্যমে। এবছর তারাও সামিল হয়েছে ঘুড়ি উৎসবে।
আরও পড়ুন:
এদিকে বসন্ত উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে লাহোরের হোটেল ব্যবসা। রুম পাওয়া যাচ্ছে না হোটেলগুলোতে। আর কোনোভাবে রুম পাওয়া গেলেও নেয়া হচ্ছে দ্বিগুণ দাম।
২০০৮ সালে এ উৎসবে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ঘুড়ির জন্য বিশেষভাবে তৈরি ধারালো সুতার কারণে হাতাহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে নিষেধাজ্ঞা তুলে নিলেও নিরাপত্তা নিশ্চিতে ধারালো সুতা নিষিদ্ধ, ঘুড়িতে কিউআর কোড দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
শুক্রবার শুরু হওয়া তিনদিনের এ উৎসব শেষ হচ্ছে আজ। পাঞ্জাবে মাঘ মাসে এই বসন্ত উৎসব হয়। যা মূলত ঘুড়ির উড়ানোর সঙ্গেই সম্পর্কিত।





