
বসন্ত ও ভালোবাসার দ্বৈত আনন্দ: দ্রোহ, ঐতিহ্য আর নবজাগরণের ফাগুন আজ
প্রকৃতিতে আজ নবপ্রাণের স্পন্দন (New life cycle)। শীতের রিক্ততা ঝেড়ে কচি পাতার সবুজ আর আগুনরাঙা শিমুল-পলাশের শোভায় প্রকৃতি আজ গেয়ে উঠছে জীবনের জয়গান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি), পহেলা ফাল্গুন (Pohela Falgun)। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস (Valentine's Day) হওয়ায় বাঙালির প্রাণের এই উৎসবে যুক্ত হয়েছে অনন্য এক বৈশ্বিক মাত্রা। ইট-পাথরের ধূসর নগরীর যান্ত্রিকতা ছাপিয়ে আজ রাজপথ দখল করেছে বাসন্তী রং, আর বাতাসে ভাসছে বসন্তের দখিনা সমীরণ। বসন্তের আবাহন আর ভালোবাসার উষ্ণতা মিশে আজ একাকার।

বসন্ত ও ভালোবাসা দিবসে ঘিরে সরগরম শাহবাগের ফুলের হাট
বিশ্ব ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব ঘিরে কর্মব্যস্ত শাহবাগের পাইকারি ফুলের বাজার। থরে থরে সাজানো গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের কেনা-বেচা চলে রাতভর। নির্বাচনসহ নানা কারণে গেল কয়েকদিন কিছুটা কম বিক্রি হলেও দুই দিবস ঘিরে বিক্রি বেড়েছে কয়েকগুণ।

১৮ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে বসন্ত উৎসব আয়োজন
প্রায় ১৮ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানের লাহোরে আবারো শুরু হলো বসন্ত উৎসব। আর এই বসন্তকে স্বাগত জানাতে চলছে নানা আয়োজন। লাহোরের আকাশ ছেয়ে গেছে ঘুড়িতে। বাড়ির ছাদে এক অন্যরকম আনন্দে মেতে উঠেছে পরিবারের সবাই।

চীনা বসন্ত উৎসবের রং লেগেছে পশ্চিমা বিশ্বেও
চীনা বসন্ত উৎসবের রং লেগেছে পশ্চিমা বিশ্বেও। লুনার নিউ ইয়ার বা চান্দ্রবর্ষ বরণে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূত্র বসবাসরত চীনা নাগরিকরা। অভিনব থিম আর বিচিত্র আয়োজনে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেরুর লিমা, রাশিয়ার মস্কো, অস্ট্রেলিয়ার সিডনি আর কিউবার হাভানার মতো প্রধান শহরগুলো।

বসন্ত উৎসবে এভিয়েশন খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদী চীন
আর ক'দিন পরেই শুরু হচ্ছে চীনের সবচেয়ে বড় বসন্ত উৎসব। মূলত বসন্তের প্রথম দিন থেকেই শুরু হয় ক্যালেন্ডারের দিনগণনা। এই উৎসব ঘিরে দেশটিতে চলে ৪০ দিনের বিশাল উৎসব ভ্রমণ। আর অন্যান্য বছরের তুলনায় অধিক যাত্রী ভ্রমণের আশা করছে এভিয়েশন খাত। যাতে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব
চীনজুড়ে চলছে বার্ষিক শীতকালীন উৎসব। হেইলংজিয়াং প্রদেশের হারবিন সিটির পর এবার বরফ উৎসব শুরু হয়েছে আরও দুই শহরে। বরফের তৈরি বিশালাকৃতির ভাস্কর্যের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে বরফের বিশাল স্লাইড।