Recent event

প্রবল বৃষ্টিতে নিউ ইয়র্কে আকস্মিক বন্যা, দুইজনের মৃত্যু

নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতি
নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতি | ছবি: সংগৃহীত
0

প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ২ জনের মৃত্যু হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি ও যানবাহন। বেশ কয়েকটি সড়কে জমেছে হাঁটু সমান পানি।

গেল বৃহস্পতিবার শহরজুড়ে তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। নিউ ইয়র্ক জরুরি ব্যবস্থাপনা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে দেড় ইঞ্চির বেশি এবং লাগার্ডিয়া বিমানবন্দরে রেকর্ড প্রায় ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়। যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

আরও পড়ুন:

প্লাবিত এলাকায় বাসিন্দাদের সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিউ ইয়র্কের পাঁচটি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ বায়ুর সতর্কতা। জলাবদ্ধতার সঙ্গে বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত শহরের বাসিন্দারা।

ইএ