নিজ প্রতিষ্ঠান সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে ক্লাবের শেয়ার কিনেছেন রোনালদো। অবশ্য এক্ষেত্রে তার কত খরচ হয়েছে সেটি জানানো হয়নি।
আলমেরিয়ার মূল মালিক সৌদি আরবের বিনিয়োগ গ্রুপ এসএমসি। ২০২৩ সালে রোনালদোর আল নাসরে যোগদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এসএমসির কর্ণধার মোহামেদ আল খেরেইজি।
আরও পড়ুন:
তখন থেকেই দুই পক্ষের মাঝে সম্পর্কটা দারুণ। তারই অংশ হিসেবে এসএমসির সঙ্গে বিনিয়োগ করলেন রোনালদো।
বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে পয়েন্ট টেবিলের তিনে আছে আলমেরিয়া। ২০০৭ সালে প্রথমবার লা লিগায় উঠে আসার পর এখন পর্যন্ত ক্লাবটি স্পেনের শীর্ষ লিগে মোট সাত মৌসুম খেলেছে।





