রোগীদের হয়রানি এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে আজ (রোববার, ৮ মার্চ) সকাল থেকে অভিযান চালায় র্যাব-২।
র্যাব জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালালবিরোধী সাত দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দালালরা দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল বলেও জানায় র্যাব।
আরও পড়ুন:
এদিকে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতরে হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা।
সব স্টাফকে নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





