Recent event

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস; বাড়তে পারে দিনের গরমের অনুভূতি

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেলা গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিলো ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৭৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল (রোববার, ১ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এফএস