বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ। গ্রেপ্তারকৃত দুলাল (৩৯) জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মকবুলের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, সকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে ওই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা করেন।
এসময় ওই ব্যবসায়ীর বাসায় তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি টিস্যু ব্যাগের ভিতর থেকে ৭শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ১০ হাজার টাকা।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।





