
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন; বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

ঢাকার আকাশ আজ মেঘলা; আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীতে আজ বাড়তে পারে গরমের তীব্রতা
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা। ফলে আজ গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়াও পুরোপুরি শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীতে আজ অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে তবে আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না। আজ (শুক্রবার, ২৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
রাজধানীতে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ঢাকায় আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ২৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।