শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে আসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।
রোববার দিনগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, ‘মাদক মামলার আসামি শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় সোমবার সকালে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মরদেহটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



