জবিতে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জগন্নাথের ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা
জগন্নাথের ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা | ছবি : এখন টিভি
0

সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল (বুধবার, ৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন সমাবেশের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফএস