
জাতীয় সংগীত চলাকালে হঠাৎ স্ক্রিনে হাসিনার ছবি; নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানের পদ গেলো
জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ছবি প্রদর্শন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. আনওয়ারুস সালাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাবিতে র্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুটি র্যাগিংয়ের ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের চলমান ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করা হয়েছে।

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বংশাল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক চন্দ্র পাল (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে একাধিক ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে।

গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী আটক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরানোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দাবি বাস্তবায়ন না হলে উপাচার্যের কার্যালয় ও ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।