
বিএনপির স্থায়ী কমিটিতে মনোনীত হলেন রিজভী-আমানসহ চারজন
বিএনপির স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন চারজন নেতা হলেন- অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

জবিতে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড স্থায়ী
বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে যেতে ২০ হাজার ডলার পর্যন্ত জামানত প্রদানের নিয়ম স্থায়ী করা হচ্ছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন এ নিয়মের আওতায় বাংলাদেশ, নেপাল, ভূটানসহ ৫০টি দেশের নাগরিকরা আওতাভুক্ত থাকবেন।

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জনকে গ্রেপ্তার এবং ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার, ১১ জুলিই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে লেনদেন না করার অনুরোধ সরকারের
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ-সংক্রান্ত কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ব্রাঞ্চ অফিসিয়াল (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ই-ভ্যাট সেবা মিলবে না ২ ও ৩ জুলাই
উন্নয়ন ও আপগ্রেডেশন কাজের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের সব ধরনের সেবা আজ ও আগামীকাল (২ ও ৩ জুলাই) বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান (ফার্মেসী) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত।

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে নতুন করে দাম বাড়িয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে এ মূল্য কার্যকর হবে।

ঈদ ও তার পরদিন বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করা যাবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ও তার পরদিন বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আজ (সোমবার, ২৫ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমলো জেট ফুয়েলের দাম
মাসের শুরুতে বাড়লেও এবার দাম কমেছে জেট ফুয়েলের। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আজ রাত ১২টা থেকে কার্যকর করা হবে নতুন নির্ধারিত মূল্য।

ম্যানেজার পদে সিটি ব্যাংকে চাকরির সুযোগ
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।