Recent event

জকসু নির্বাচন আগামী ২৭ নভেম্বর, রোডম্যাপ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ | ছবি: এখন টিভি
2

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জকসু) রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে রোডম্যাপ প্রকাশ করা হয়।

মোট ৪৮ দিনের নির্বাচনি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ৮ অক্টেবর থেকে কার্যক্রম শুরু হয়ে ১৯ অক্টেবর। অর্থাৎ ১১তম দিনে ঘোষণা হবে তফসিল। ২৮তম দিনে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুন:

২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার পর এবারই প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে ছাত্রসংসদ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই জকসুর নীতিমালার আইনি ভিত্তি পাওয়া যাবে।

এসএস