বিকেলে সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ‘আনিচ স্টোর’ নামের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছলেমান শাহকে (৬৫) ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত ছলেমান শাহ উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। এসময় দুর্ঘটনায় দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সন্ধ্যায় জেলার মিরপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক ভ্যানচালক নিহত হন। স্থানীয়রা জানিয়েছে, দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান রাসেল।
আরও পড়ুন:
এর আগে সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল এলাকায় মিজান তেলপাম্পের সামনে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ ইসলাম নামে একজন নিহত হন। রূপচাঁদ ১০ মাইল এলাকার বাসিন্দা মোজাম্মেল মন্ডলের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ জানান, মহাসড়কের দুর্ঘটনায় পৃথক পৃথকস্থানে তিনজনের মৃত্যু হয়েছে। এতে একটি ট্রাক আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।





