
খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) ও আজ (বুধবার, ২৪ জুন) এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নিউটন চাকমা নামে একজন নিহত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়িতে শিবির নেতাদের বিএনপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’: ছাত্রশিবির
ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাবেক সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন—এমন খবরকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (সোমবার, ২৪ নভেম্বর) সংগঠনটির খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. আব্দুস ছাত্তার এবং সেক্রেটারি আবু ইউসুফ যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২ জনের বেশি
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী শান্তি পরিবহন বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। আজ (সোমবার, ৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

খাগড়াছড়িতে কাল ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কার কারণে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ প্রত্যাহার আদেশ কার্যকর হবে। আজ (শনিবার, ৪ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র-জনতা। আজ (শনিবার, ৪ অক্টোবর) সকালে নিজেদের ফেসবুক পেজে এ ঘোষণা দেয় তারা।

খাগড়াছড়ির সহিংসতা: ৩ মামলা দায়ের, হাজারের অধিক অজ্ঞাত আসামি
খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এর মধ্যে দুইটি গুইমারা থানায় এবং একটি খাগড়ছড়ির সদর থানায়। তিন মামলায় এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।