গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকালে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আলমগীর। এসময় দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি ছুড়লে আলমগীর ও পথচারী এক নারী আহত হন।
আরও পড়ুন:
আলমগীরের মাথা ও পিঠের দিকে তিনটি গুলি লাগে। প্রাথমিকভাবে ঘটনাটি মাদক সংক্রান্ত বলে ধারণা করছে পুলিশ।
এদিকে মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকের বাসিন্দা জোসনার পায়ে একটি গুলি লেগেছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।




