
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
কুষ্টিয়ার পেট জোড়া লাগানো দুই শিশুকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সেই সঙ্গে শিশুদের একজন থেকে আরেকজনকে অপারেশনের মাধ্যমে আলাদা করার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

পল্লবীতে গোলাগুলি, বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ আরও দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লন্ডনে প্রথমবার উদযাপিত হলো ‘ডিএমসি ডে’
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনে উদযাপন হয়েছে আন্তর্জাতিক 'ডিএমসি ডে’। দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের আয়োজক ছিলো ডিএমসি ক্লাব- ইউকে।

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সময় ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই থাকতেন।

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

‘শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সুস্থ জনগোষ্ঠীর ওপর জাতির অগ্রগতি নির্ভর করে’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; তা নির্ভর করে সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর। আর সেই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম।

লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেয়া হয়েছে, আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু
রাজধানীর কলাবাগান থানা এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান (২৮) নামের এক সিকিউরিটি গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে পান্থপথের এভিপি অফিসের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

শীর্ষ সন্ত্রাসী পলাশকে গুলি, অপারেশন শেষে এখন আইসিইউতে
রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে গতকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ। শুক্রবার দুপুর ৩টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি অপারেশন শেষে এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে। চিকিৎসক বলছেন তার অবস্থা আশঙ্কাজনক।

নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নানার মৃত্যু
মোটরসাইকেলের ধাক্কায় গত এক সপ্তাহ আগে নাতি রিদুয়ান (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে আরেক মোটরসাইকেলের ধাক্কায় মরদেহ হয়ে বাড়িতে ফিরলেন নানা রিয়াজ উদ্দিন (৭৮)।