গতকাল (রোববার, ১২ জুলাই) দিবাগত মধ্যরাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১০ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শফিক নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, গত ১১ মে র্যাবের ৪ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশে বাঞ্ছারামপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে ‘শফিক ডাকাত’ তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
তিনি জানান, র্যাব সদস্যদের ৩ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে তারা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর থেকে পলাতক ছিলো ‘শফিক ডাকাত’।





