নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ডান পাঁজরের নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই র্যাব ও পুলিশের তৎপরতায় তিন ঘণ্টার মধ্যে ঘাতক ছেলেকে স্থানীয় পাহাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনার পরপরই র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঘাতক মশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’





