
মৌলভীবাজারে সৎ বোনকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত সাবানা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর মৃত্যু, আহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জায়ান। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। আজ (রোববার, ১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারে এলপিজি বিক্রিতে লাইসেন্স যাচাই; ব্যবসায়ীদের সতর্ক, জরিমানা
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ মামলার ৭ আসামিকে খালাস দেয়া হয়েছে।

মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়
মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতে মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে লাইন বন্ধের ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অক্সি এলাকায় চট্রগ্রামগামী ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে দুই বগী আটকা পড়ে। এতে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ৪ ঘণ্টা পর বগীগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মৌলভীবাজার সীমান্ত এলাকায় ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি টহল দলের অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্ত মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ভোর থেকে জেলার সব রুটে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫
মৌলভীবাজারে আলোচিত কলেজ শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) আসামিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক
হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। ধর্মঘট চলাকালে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানানো হয়।