শ্রীমঙ্গল
মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী; চলছে শেষ মুহূর্তের আয়োজন

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী; চলছে শেষ মুহূর্তের আয়োজন

দীর্ঘ ২১ বছর পর চায়ের দেশ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (বুধবার, ১৭ জুন) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট যাবেন। এরপর পর্যায়ক্রমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন প্রশাসনের

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন প্রশাসনের

প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ (শনিবার, ১৩ জুন) ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৮, মাদক-নগদ অর্থ উদ্ধার

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৮, মাদক-নগদ অর্থ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২২৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অভিযানে পৃথক মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে একটি ছিনতাই ঘটনার মূল হোতা খালেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার, ১৮ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারে কমেনি হামের প্রকোপ, পূরণ হচ্ছে না টিকার লক্ষ্যমাত্রা

মৌলভীবাজারে কমেনি হামের প্রকোপ, পূরণ হচ্ছে না টিকার লক্ষ্যমাত্রা

মৌলভীবাজারে এখনো কমেনি হামের প্রকোপ। গত ১৫ দিনে মারা গিয়েছেন তিনজন শিশু, প্রতিদিনের টিকার লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়।

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন, গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন, গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ (৮০) নামের এক মোয়াজ্জিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৩ মে) ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন ওই এলাকার বাসিন্দা ছিলেন।

মৌলভীবাজারে বিমানবন্দর স্থাপনের দাবিতে সংসদে এমপি নাসের রহমানের জরুরি নোটিশ

মৌলভীবাজারে বিমানবন্দর স্থাপনের দাবিতে সংসদে এমপি নাসের রহমানের জরুরি নোটিশ

মৌলভীবাজার জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ও ব্যবসাকে চাঙ্গা করতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বেসামরিক বিমানবন্দর স্থাপনের দাবিতে জাতীয় সংসদে জরুরি নোটিশ উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; অপর ছেলে আশঙ্কাজনক, ঘাতক গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; অপর ছেলে আশঙ্কাজনক, ঘাতক গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলে বাসার ভেন্টিলেটর থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

শ্রীমঙ্গলে বাসার ভেন্টিলেটর থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসার ভেন্টিলেটর থেকে বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত-৩

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত-৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (সোমবার, ৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গলে ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রীমঙ্গলে ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেলের ডিপোতে নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ৪৬ বিজিবি। আজ (রোববার, ২৯ মার্চ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

শ্রীমঙ্গলে অবৈধ মজুতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এলপিজি জব্দ

শ্রীমঙ্গলে অবৈধ মজুতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এলপিজি জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ এলপিজি জব্দ করা হয়েছে।