চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ফুয়েল স্টেশনে অভিযান, মিললো ৯ হাজার লিটার তেল

বন্ধ ফুয়েল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বন্ধ ফুয়েল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। জ্বালানি তেল মজুত রেখেও বিক্রি বন্ধ রাখায় এ পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

আরও পড়ুন:

তিনি জানান, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করা হয়।

এসময় তিনি আরও জানান, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত পাওয়া গেছে। এছাড়া মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ