পেট্রোল
ট্রাম্পের ‘নাটকীয় কূটনীতি’ সফল হবে না; কড়া জবাব গালিবাফের

ট্রাম্পের ‘নাটকীয় কূটনীতি’ সফল হবে না; কড়া জবাব গালিবাফের

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব ও হামলার হুমকিকে ‘নাটকীয় কূটনীতি’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ট্রাম্প বারবার ইরানে হামলার নির্দেশ দিয়ে আবার তা বাতিলের যে দাবি করছেন, তাকে গালিবাফ একটি পুরনো চক্র বা ‘লুপ’-এর সঙ্গে তুলনা করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের মধ্যে জ্বালানি তেলের চড়া দাম; তেল কোম্পানিগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান যুদ্ধের মধ্যে জ্বালানি তেলের চড়া দাম; তেল কোম্পানিগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম তেল কোম্পানি এক্সনমোবিল ও শেভরনের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা করার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কোম্পানি দুটি বিপুল লাভ করছে বলে দাবি করেন তিনি। ইউএস টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত আটক

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত আটক

দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের প্রায় দুই মাস পর সাবেক স্বামীর বিরুদ্ধে এক নারীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ। গতকাল (শনিবার, ১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা ও কেরোসিনের দাম ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

অবিলম্বে পেট্রোলের দাম কমানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অবিলম্বে পেট্রোলের দাম কমানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবিলম্বে পেট্রোলের দাম কমাতে খুচরা বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাম না কমালে ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরে সর্বোচ্চ; ‘আমি এটি পছন্দ করি’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরে সর্বোচ্চ; ‘আমি এটি পছন্দ করি’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে নিত্যপণ্যের দাম। ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের (বিএলএস) তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। তবে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময়কর মন্তব্য করে বলেছেন, তিনি এই মূল্যস্ফীতি ‘পছন্দ’ করছেন। বিবিসির প্রতিবদেনে এ তথ্য উঠে এসেছে।

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে নতুন করে দাম বাড়িয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে এ মূল্য কার্যকর হবে।

ভারতে আবারও বাড়লো জ্বালানির দাম, প্রতিবাদে পরিবহন ধর্মঘট

ভারতে আবারও বাড়লো জ্বালানির দাম, প্রতিবাদে পরিবহন ধর্মঘট

১০ দিনের ব্যবধানে ভারতে আবারও বাড়লো জ্বালানির দাম। তিন দফায় জ্বালানি তেলের দাম লিটারপ্রতি মোট বেড়েছে পাঁচ রুপির পর্যন্ত। এই মূল্যবৃদ্ধির জন্য পেছনে মধ্যপ্রাচ্য সংঘাতকে কারণ হিসেবে উল্লেখ করেছে ভারত সরকার। এদিকে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে তিন দিনের পরিবহন ধর্মঘটে দিল্লিতে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে অটল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।

ভারতে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ

ভারতে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ

মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভারতে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। লিটারপ্রতি প্রায় ৯০ পয়সা বেড়ে মুম্বাই, কলকাতা চেন্নাইসহ ভারতের মেগা সিটিগুলোতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ ছাড়িয়েছে। জ্বালানির দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন বিজেপি নানা যুক্তি দিলেও কংগ্রেস সভাপতির অভিযোগ, সরকার নিজেদের নীতিগত ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। আর জ্বালানির নিয়মিত মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো ৩ রুপি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো ৩ রুপি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে এবার ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৩ রুপি করে। এছাড়াও, সিএনজির দামও বেড়েছে ২ রুপি।

জ্বালানি সংকটে পাবনায় বেকার বসে আছে স্পিডবোট চালকরা

জ্বালানি সংকটে পাবনায় বেকার বসে আছে স্পিডবোট চালকরা

জ্বালানির অভাবে বন্ধপ্রায় পাবনার যমুনা নদীপাড়ের স্পিডবোট ঘাট। চলছে না দ্রুতগতির নৌযান। এতে বেকার দিন কাটাচ্ছেন বোট চালক ও শ্রমিকরা। প্রতিদিন জ্বালানি হিসেবে পেট্রোলের প্রয়োজন হয় অন্তত এক হাজার লিটার। বর্তমানে সরবরাহ প্রায় শূন্য। দ্রুত সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের।

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।